আর. এস. গোল্ড বিডি সম্পর্কে

বাংলাদেশের কৃষক, ডিলার ও মাঠ পর্যায়ের ব্যবহারকারীদের প্রকৃত চাহিদা মেটাতে তৈরি — এমন যন্ত্রপাতি নিয়ে, যেগুলো ঠিক তাদের মতোই কঠোর পরিশ্রম করে।

কৃষিকে সমৃদ্ধ করছি, জীবনের মান উন্নয়ন করছি

কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। এককভাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাত ২০ দশমিক ৮৩ শতাংশ অবদান রাখছে। দেশের জনসংখ্যার ক্রমবিকাশের সাথে সাথে কৃষি সেক্টরের উপর চাপ যেমন বাড়ছে, তার সঙ্গে পালা দিয়ে বাড়ছে খাদ্য শস্য উৎপাদন, সেই সঙ্গে পালা দিয়ে বাড়ছে এই সেক্টরের গুরুত্ব। নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষির যান্ত্রিকীকরনের ফলে দেশের শস্য উৎপাদন বিগত ৩৪ বছরে প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এক্সময়ের খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ এখন বিশ্ব দরবারে খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবে স্বীকৃত। “আর. এস. গোল্ড বিডি” কৃষিখাতের এই অভূতপূর্ব সাফল্যের অন্যতম অংশিদার।

“আর. এস. গোল্ড বিডি”-এর কর্ণধার জনাব আবু সুফিয়ান রতন ছোট বেলা থেকেই কৃষির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন কৃষি খাতের বিপ্লব ঘটাতে চাইলে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রাংশের বিকল্প নাই। তাই বাংলার মেহনতি কৃষকদের কষ্ট লাঘব করার লক্ষ্যে আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯১ সালে জনাব আবু সুফিয়ান রতন প্রতিষ্ঠা করেন “আর. এস. গোল্ড বিডি”। পথচলার শুরু থেকেই “আর. এস. গোল্ড বিডি” পণ্যের গুণগত মান বজায় রেখেছে। সর্বাধুনিক প্রযুক্তির মেশিনে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় “আর. এস. গোল্ড” ব্র্যান্ডের পণ্য। এই কারণে “আর. এস. গোল্ড বিডি” আজ এদেশের সকল কৃষকের নির্ভরতার নাম। দেশজুড়ে অসংখ্য ডিলারের মাধ্যমে “আর. এস. গোল্ড” ব্র্যান্ডের বিশ্বমানের পণ্য আস্থার সাথে ব্যবহার করছে বাংলার অগণিত কৃষক। তাদের এই আস্থার কারণে “আর. এস. গোল্ড” পরিণত হয়েছে বাংলাদেশের ১নং ব্র্যান্ডে।

দেশের অগণিত কৃষকের বিপুল চাহিদার প্রেক্ষিতে “আর. এস. গোল্ড বিডি” বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ উপযোগী করে তৈরি করেছে “আর. এস. গোল্ড” ব্র্যান্ডের পণ্য। সর্বাধুনিক প্রযুক্তির মেশিনে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হওয়া ও দীর্ঘস্থায়ীত্বের কারণে “আর. এস. গোল্ড” ব্র্যান্ডের পণ্য শুধুমাত্র বাংলাদেশেই নয়, বরং চায়না, ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভিয়েতনামেও সুপরিচিত। দক্ষিণ এশিয়ার যেখানেই কৃষি আবাদের কাজ হচ্ছে, সে সমস্ত দেশই বাংলাদেশের “আর. এস. গোল্ড” ব্র্যান্ডের সাথে পরিচিত।

মিশন

টেকসই, সাশ্রয়ী ও কার্যকর কৃষি যন্ত্রাংশ সরবরাহের মাধ্যমে কৃষকদের সহায়তা করা এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

ভিশন

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত কৃষি যন্ত্রাংশ ব্র্যান্ডে পরিণত হওয়া, যেখানে প্রতিটি মাঠে ও প্রতিটি খামারে থাকে আমাদের অংশগ্রহণ।

Scroll to Top