প্রতিটি ফসলের পেছনে রয়েছে আমাদের যন্ত্রের স্পর্শ

আমরা কৃষকের জন্য তৈরি করি নির্ভরযোগ্য কৃষি যন্ত্র ও স্পেয়ার পার্টস, যা কাজকে করে সহজ, ফলনকে করে দ্রুত, আর পরিশ্রমে আনে সাফল্যের নিশ্চয়তা।

0 %

মার্কেট শেয়ার

0 +

ইতিবাচক মন্তব্য

1000 +

পণ্যের কালেকশন

আমি যখন থেকে আর. এস. গোল্ডের পানির পাম্প ব্যবহার করছি, তখন থেকেই পানির প্রবাহ অনেক ভাল। এটা টেকসই এবং আমাদের জমির জন্য একদম উপযুক্ত।

আবদুর রহমান

কৃষক, বগুরা

পর্যাপ্ত পণ্যের বিশাল কালেকশন

পানির পাম্প থেকে শুরু করে ডিজেল ইঞ্জিনের খুচরা পার্টস — আমরা সরবরাহ করি কৃষিকাজে ব্যবহৃত হাজারো যন্ত্রাংশ, যা দেশের প্রতিটি খামার ও ডিলারের প্রতিদিনের প্রয়োজন মেটাতে সক্ষম।

সারা দেশে ডিস্ট্রিবিউশন

দেশজুড়ে আমাদের শক্তিশালী ডিলার ও নেটওয়ার্কের মাধ্যমে আমরা নিশ্চিত করি দ্রুত ডেলিভারি আর নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ। শহর হোক বা প্রত্যন্ত গ্রামের কোন প্রান্ত, পণ্য পৌঁছে যায় ঠিক সময়ে।

সার্বক্ষনিক সাপোর্ট

গ্রামাঞ্চলে কাজের বাস্তব চ্যালেঞ্জগুলো আমরা বুঝি। তাই আমরা দিচ্ছি এমন সেবা ও পরামর্শ, যার উপর আপনি ভরসা করতে পারেন — কাজের সময়, মেরামতে বা যন্ত্র বাছাইয়ে, সব সময় পাশে থাকি।

পানির পাম্প

ডিজেল ইঞ্জিন স্পেয়ার পার্টস

বিয়ারিং

ডিজেল ইঞ্জিন

অটোরিক্সা স্পেয়ার পার্টস

জেনারেটর

মাঠে পরীক্ষিত কৃষকের পছন্দের যন্ত্র

আমাদের নির্বাচিত পণ্যগুলো শুধু জনপ্রিয় নয় — টেকসই ও নির্ভরযোগ্যও বটে।
মাঠের বাস্তব কাজে এগুলোর শক্তি ও স্থায়িত্ব প্রমাণিত।

মানসম্মত কৃষিকাজে আপনার নির্ভরতার সাথী আস্থার অংশীদার

আর. এস. গোল্ড বিডি আজ বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত কৃষিযন্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত। ২০০টিরও বেশি উচ্চ-ক্ষমতাসম্পন্ন মেশিন এবং দেশজুড়ে বিস্তৃত উপস্থিতি নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কৃষকের পরিশ্রম কমাতে, উৎপাদনশীলতা বাড়াতে, আর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে সহায়তা করতে।

২৪/৭ কল করুন:

মাঠের মানুষের কণ্ঠে ভরসার গল্প

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কৃষক ও ডিলাররা শেয়ার করেছেন কেন আর. এস. গোল্ড আজ তাদের প্রথম পছন্দের কৃষি যন্ত্রপাতি ব্র্যান্ড।

বেশি পানির চাপ, সব সময়ে

গত বছর আমি আর. এস. গোল্ড-এর একটি ওয়াটার পাম্প কিনেছিলাম। এখনো নতুনের মতো চলে এবং জমিতে জোরে পানি দেয়। আগে সেচ দিতে কষ্ট হতো, এখন জমি দ্রুত পানি পায়।

আবদুল কারিম

ইশ্বরদী উপজেলা

কম তেল খরচে দ্রুত কাজ

আমি জমি চাষের জন্য পাওয়ার টিলারে আর. এস. গোল্ড ইঞ্জিন ব্যবহার করি। দীর্ঘক্ষণ চালানোর পরও গরম হয় না এবং তেল কম খরচ হয়। এখন কাজ দ্রুত শেষ হয় এবং খরচও বাঁচে।

জামাল উদ্দিন

ময়মনসিংহ ত্রিশাল

মজবুত ও টেকসই যন্ত্রাংশ

আমি আমার ডিজেল ইঞ্জিনের স্পেয়ার পার্টস নিয়েছি আর. এস. গোল্ড থেকে। মান ভালো, আর পার্টস অনেক দিন টেকে। এখন ঘন ঘন পার্টস পরিবর্তন করতে হয় না।

নুরুল হক

বগুড়া সারিয়াকান্দি

কৃষকের ভরসার নাম

আমাদের এলাকায় প্রায় সবাই আর. এস. গোল্ড-এর মেশিন ব্যবহার করে। আমিও তাদের পাম্প আর টিলার নিয়েছি, দুটোই দারুণ কাজ করছে। এমন একটি ব্র্যান্ডের উপর ভরসা রাখা যায়।

সেলিনা বেগম

রাজশাহী গোদাগাড়ী

বিশ্বাসযোগ্য মান

কৃষকের প্রথম পছন্দ

টেকসই ও মজবুত

সব সময় ভরসাযোগ্য

গুণগত মানের যন্ত্রাংশ চলবে নির্ভয়ে

আমাদের অটোরিকশা যন্ত্রাংশ মজবুত, টেকসই এবং পরীক্ষিত। আমরা দেশের অন্যতম বৃহৎ স্পেয়ার পার্টস সরবরাহকারী।

মজবুত স্থায়িত্ব

দীর্ঘদিন টিকবে, যেকোনো রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স

বিশ্বস্ত শক্তি

হঠাৎ বন্ধ নয়, চলবে নিরবচ্ছিন্নভাবে

যেকোন আবহাওয়ায় চলবে

গরম, বৃষ্টি বা খারাপ রাস্তায়ও চলে সমানভাবে

ন্যায্য দাম

প্রত্যেক চালকের জন্য মানসম্পন্ন যন্ত্রাংশ সাশ্রয়ী দামে

আপনার প্রশ্ন আমাদের সহজ উত্তর

আমাদের পণ্য, সেবা এবং সহায়তা সম্পর্কে সাধারণ প্রশ্নগুলোর দ্রুত উত্তর পান। অতিরিক্ত জানতে কল করুন আমাদের হেল্পলাইনে।

আপনারা কী ধরনের পণ্য সরবরাহ করেন?

আমরা কৃষি কাজে ব্যবহৃত জেনারেটর, সাব-মার্সিবল পাম্প, ওয়াটার পাম্প, বিয়ারিং, ট্রাই-সাইকেল, ডিজেল ইঞ্জিন, পাওয়ার টিলার সহ নানা ধরণের যন্ত্রপাতি আমদানি এবং সরবরাহ করি।

আপনার পণ্যগুলো কি গ্রামীণ বা দুর্গম অঞ্চলের জন্য উপযোগী?

হ্যাঁ, আমাদের সব পণ্যই গ্রামের চাহিদা ও কঠিন পরিবেশে ব্যবহার উপযোগী করে তৈরি।

আপনি কি সরাসরি বিক্রি করেন, নাকি শুধু ডিলারদের মাধ্যমে?

আমরা মূলত আমাদের দেশব্যাপী ডিলার ও পরিবেশকদের মাধ্যমে পণ্য সরবরাহ করি।

আপনার পণ্যগুলো কোথায় তৈরি হয়?

R.S. Gold ব্র্যান্ডের অধীনে আমাদের পণ্যগুলো অত্যাধুনিক মেশিনে ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি করা হয়।

খুচরা যন্ত্রাংশ কি সহজে পাওয়া যায়?

হ্যাঁ, আমরা বাংলাদেশের অন্যতম বড় খুচরা যন্ত্রাংশের স্টক রক্ষা করি, যা সহজেই পাওয়া যায়।

আপনারা কি ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা দেন?

হ্যাঁ, আমরা সীমিত ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সহায়তা প্রদান করি আমাদের ডিলারদের মাধ্যমে।

আপনারা কি পণ্য রপ্তানি করেন?

হ্যাঁ, আমাদের R.S. Gold ব্র্যান্ড দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত, নেপাল, ভূটান ইত্যাদিতে পরিচিত এবং ব্যবহৃত হয়।

Scroll to Top